Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহু কি বেঁচে আছেন? যা জানাল ইরানি গণমাধ্যম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

নেতানিয়াহু কি বেঁচে আছেন? যা জানাল ইরানি গণমাধ্যম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমনটাই দাবি করেছে তেহরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এ দাবি করে সংবাদ সংস্থাটি। 

এক্স পোস্টে সোমবার (৯ মার্চ) বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনও ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে, এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরাইলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে, নেতানিয়াহু নিহত হয়েছেন।


ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরাইলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ইরানি সংবাদমাধ্যম যে এই প্রথম সংবাদ প্রকাশ করেছে তা নয়। এর আগে চলমান যুদ্ধের মধ্যেই গত ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহুর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন।

তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ‘নিছকই গুজব’।

তথ্যসূত্র : জেরুজালেম পোস্ট

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের

ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

আরও পড়ুন

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দিন জীবন ট্রাম্পের?

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দিন জীবন ট্রাম্পের?

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম