২৪ ঘণ্টায় ইরানের পালটা হামলায় ইসরাইলে আহত ১৯১
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সাম্প্রতিক পালটা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় ইসরাইলজুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 'দ্য টাইমস অব ইসরাইল' জানায়, আহতদের মধ্যে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার (৯ মার্চ) ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং দুজন আহত হন।
গত কয়েকদিন ধরে ইরান ও ইসরাইলের মধ্যে চলা এই বিধ্বংসী পালটাপালটি হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক ভয়াবহ মানবিক ও সামরিক সংকটের দিকে মোড় নিচ্ছে।
সূত্র: আলজাজিরা।

