Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তাইওয়ানের চারপাশে আবারও সামরিক মহড়া চীনের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

তাইওয়ানের চারপাশে আবারও সামরিক মহড়া চীনের

Advertisement

প্রায় দুই সপ্তাহের বিরতির পর তাইওয়ানের চারপাশে আবারও বড় পরিসরে সামরিক বিমান মোতায়েন শুরু করেছে চীন। 

রোববার (১৫ মার্চ) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গত ২৪ ঘণ্টায় তারা ২৬টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে যেগুলোর বেশিরভাগই তাইওয়ান প্রণালি অঞ্চলে সক্রিয় ছিল। 

এর আগে ২৫ ফেব্রুয়ারি ৩০টি বিমান দেখা গিয়েছিল, যা যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল হিসেবে উল্লেখ করা হয়। এই হঠাৎ বিরতি এবং পুনরায় সামরিক সক্রিয়তা নিয়ে তাইপেতে নানা জল্পনা তৈরি হয়েছে।

২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত কার্যত কোনো চীনা সামরিক বিমান দেখা যায়নি। এরপর বিচ্ছিন্নভাবে অল্প কিছু কার্যক্রম লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক এই বড় আকারের উপস্থিতি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ১৪ মার্চ রাতে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চেং তে এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে। ওই বক্তব্যে তাইওয়ানের প্রেসিডেন্ট প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং গণতন্ত্র রক্ষার ওপর জোর দেন।

বিশ্লেষকদের মতে, এই সামরিক বিরতির পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের-এর সম্ভাব্য চীন সফরের আগে কৌশল পুনর্বিন্যাস; অথবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সেনাবাহিনীতে চলমান শুদ্ধি অভিযান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম