Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মৃত্যুর আগে বিশ্বের মুসলমানদের যে সকর্তবার্তা দিয়ে গেছেন লারিজানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম

মৃত্যুর আগে বিশ্বের মুসলমানদের যে সকর্তবার্তা দিয়ে গেছেন লারিজানি

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। ছবি: সংগৃহীত

Advertisement

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান পিছু হটবে না। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক এক বার্তায় লারিজানি বলেন, ‘কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম দেশ আমাদের বিরুদ্ধে পরিচালিত বিশ্বাসঘাতক আগ্রাসনের সময় ইরানকে সমর্থন দেয়নি।’ 

তিনি মুসলিমদের ধর্মীয় দায়িত্বের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ‘কেউ যদি ‘হে মুসলিমরা’ বলে আহ্বান জানায় আর কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম?’

তিনি আঞ্চলিক বিভিন্ন দেশে ইরানের হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তার ভাষায়, ‘আপনারা কোন পক্ষের?’

তবে লারিজানি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের ঐক্য যদি বাস্তবায়িত হয়, তবে তা সব রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম।’

এর আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরাইলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। 

বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম