Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:১৬ এএম

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান-ইসরাইল যুদ্ধ প্রশমনে ইন্দোনেশিয়ার কূটনৈতিক উদ্যোগকে সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া, যাতে উত্তেজনা কমে এবং বেসামরিক মানুষের জীবন সুরক্ষিত থাকে।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেন, জাকার্তার এই উদ্যোগকে সমর্থন জানানো হলে তা অর্থবহ আলোচনার পথ খুলে দিতে পারে, যা পশ্চিম এশিয়ায় একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার জানান, গতকাল সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে তার টেলিফোন আলাপের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়।  

তিনি বলেন, আমরা দুজনই শান্তির পক্ষে মত দিয়েছি, এবং আমি প্রেসিডেন্ট প্রাবোওকে জানিয়েছি যে মালয়েশিয়া শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে। 

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় ছাড়াও, আনোয়ার জানান যে দুই নেতা শিগগিরই সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন, যাতে দুই দেশের বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়।

তিনি আরও বলেন, আমরা নিকট ভবিষ্যতে একটি বৈঠকের ব্যবস্থা করার বিষয়ে সম্মত হয়েছি, যার মধ্যে আমার জাকার্তা সফরের প্রস্তাবও রয়েছে—যা আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’

‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’

ইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ

ইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

আরও পড়ুন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

এবার মদিনার দিকে ড্রোন হামলা

এবার মদিনার দিকে ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম