Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম

ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

Advertisement

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিন গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া এফ-১৫ জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে আরেকজনকে হন্নে হয়ে খুঁজছেন মার্কিন সেনারা। এর পেছনে নাকি লুকিয়ে আছে হত্যার ছঁক। আজ রোববার (৫ এপ্রিল) এমনটাই দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।

একটি সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুই দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

সামরিক সূত্রটি তাসনিমকে জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে দুই দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রটি উল্লেখ করেছে, আমেরিকানরা আজ রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমাবর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

তিনি আরও যোগ করেন, আমেরিকানরা তাদের দ্বিতীয় ব্যক্তি—যাকে তারা ফ্লাইট ক্রু বলছে—তাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে এবং এই কারণে তারা বেশ কয়েকটি স্থানে বোমা মেরে তাকে মেরে ফেলতে চায়।

ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা, সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি।

সূত্রটি জানায়, ‘আমরা এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলছি না, তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, আমেরিকানরা প্রথম পাইলট সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না, যাকে তারা উদ্ধার করেছে বলে দাবি করেছিল।’

সামরিক সূত্রটির মতে, এই ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের কাহিনী আমেরিকানদের জন্য আরেকটি বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়াবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম