Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগহীত

Advertisement

ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।  সিয়ালকোটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেইসঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে  কথা বলতে গিয়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।

খাজা আসিফ বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনা এখনও চলমান, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা এখন উপযুক্ত নয়।  

তবে তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের এই প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টায় সফলতা দান করেন এবং আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন।’

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সব ধরনের বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান

এ সময় প্রতিরক্ষামন্ত্রী সংকটময় এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা সবাই এক নবীর উম্মত। আল্লাহ আমাদের বিভেদ থেকে রক্ষা করুন। ‘

খাজা আসিফ আরও জানান, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাকিস্তান নেতৃত্ব দেবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা

আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের

বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

আরও পড়ুন

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম