Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে নির্বাচনে ট্রাম্প–পুতিনের বন্ধু অরবানের শোচনীয় হার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

হাঙ্গেরিতে নির্বাচনে ট্রাম্প–পুতিনের বন্ধু অরবানের শোচনীয় হার

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি: সংগৃহীত

Advertisement

হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও তার দলের ভরাডুবি হয়েছে। পার্লামেন্ট নির্বাচনে বড় বিজয়ের পথে রয়েছে পিটার মাজিয়ারের তিসজা পার্টি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর অরবান পরাজিত হয়েছেন।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও পরাজয় স্বীকার করে নিয়ে পিটারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী অরবান। নির্বাচনের ফলাফল আসতে শুরু করার পর রোববার ( সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিটার বলেন, ‘প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এইমাত্র আমাদের জয়ে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন।’

বিবিসির খবরে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বলা হয়েছে, ৯৮ শতাংশের বেশি ভোট গণনা শেষে পিটারের মধ্যডানপন্থি তিসজা পার্টি ১৩৮টি আসনে জয় পেয়েছে। অরবানের জাতীয়তাবাদী দল ফিদেজ পেয়েছে ৫৫টি আসন। কট্টর ডানপন্থি আওয়ার হোমল্যান্ড ৬টি আসনে জয় পেয়েছে। হাঙ্গেরিতে ১৯৯টি আসনে পার্লামেন্ট নির্বাচন হয়েছে।

বিজয় উদ্‌যাপন করতে রাজধানী বুদাপেস্টের দানিয়ুব নদীর তীরে পিটারের হাজারো সমর্থক জড়ো হয়েছেন। তারা উল্লাসে মেতেছেন। বিজয়ী ভাষণে পিটার বলেন, ভোটাররা আজ নতুন করে ইতিহাস লিখেছেন।

পিটার দেশবাসীর উদ্দেশে আরও বলেন, ‘আজ রাতে মিথ্যাকে হারিয়ে সত্য বিজয়ী হয়েছে। আজ হাঙ্গেরির মানুষ, দেশ তাদের জন্য কী করবে—সেই আশায় বসে থাকেননি; বরং নিজেরা দেশের জন্য কী করতে পারেন, সেই পথই বেছে নিয়েছেন। আপনারা সেই উত্তর খুঁজে পেয়েছেন এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন।’

অন্যদিকে অরবান তার অনুসারীদের বলেন, এই ফলাফল ‘বেদনাদায়ক’। তিনি আরও বলেন, ‘আমি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছি। দেশ পরিচালনার দায়িত্ব ও সুযোগ এবার আমাদের দেওয়া হয়নি। আমরা বিরোধী দল হিসেবে দেশ ও জাতির সেবা করব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

সিএনএন বিশ্লেষণ ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

আরও পড়ুন

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম