Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ এএম

ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি

ফাইল ছবি

Advertisement

মার্কিন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার জানিয়েছেন, ডেমোক্র্যাটরা পঞ্চমবারের মতো যুদ্ধ ক্ষমতা প্রস্তাবে ভোটের দাবি তুলবেন। এই প্রস্তাবের লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা।

শুমার বলেছেন, ‘যখন আমাদের সেনারা সামনের সারিতে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা একপাশে বসে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেছেন, ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের সামনে বারবার এই ভোট আনব। অথবা যতক্ষণ না তাদের মধ্যে যথেষ্ট সাহস জন্মায়, যেন তারা আমাদের সঙ্গে ভোট দিয়ে এই যুদ্ধ থামাতে পারেন।’

মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির নয়, কংগ্রেসের। এই বিষয়টি মাথায় রেখেই ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই জায়গায়ই বারবার যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাস করার চেষ্টা করছেন। এই প্রস্তাব পাস হলে ট্রাম্পকে যেকোনো সামরিক অভিযান শুরু করার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে।

তবে সিনেট ও প্রতিনিধি পরিষদ, দুই জায়গায়ই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেই সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করেই তারা প্রতিবার এই প্রস্তাব আটকে দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

আরও পড়ুন

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম