Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নির্বাচন

১৫২ আসনের মধ্যে ১১০ টিই নিশ্চিত বিজেপির, দাবি অমিত শাহর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

১৫২ আসনের মধ্যে ১১০ টিই নিশ্চিত বিজেপির, দাবি অমিত শাহর

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষে, অন্তত ১১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শেষে তিনি এ দাবি করেন। এছাড়া বাংলা মিডিয়ামে পড়া বাঙালিকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। 

প্রথম দফার ভোট শেষে তথ্য বিশ্লেষণের পর নিজের অবস্থান তুলে ধরে অমিত শাহ বলেন, ওই ফলাফলই ইঙ্গিত দিচ্ছে যে দ্বিতীয় দফার ভোট (২৯ তারিখ, ১৪২টি আসনে) শেষ হলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

তিনি আরও দাবি করেন, উত্তরবঙ্গের তুলনায় প্রেসিডেন্সি অঞ্চলে বিজেপির পক্ষে বেশি জনসমর্থন দেখা যাচ্ছে।

হুগলির বলাগড়ের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ২৯ তারিখের ভোটের পর ফলাফল আমাদের পক্ষে যাবে।

দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, বাংলায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূলের দুর্নীতি সামনে আনা হবে।

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে, গরিবদের রেশনে ভাগ বসাচ্ছে এবং দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। বিজেপি ক্ষমতায় এলে একজন অনুপ্রবেশকারীও সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকতে পারবে না। আর যারা ইতিমধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে, তাদের বেছে বেছে বের করে দেওয়া হবে।

রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি আরও বলেন, মমতাকে টাটা করলে সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করব। 

এছাড়া তিনি দলীয় সমর্থকদের উদ্দেশে সতর্ক করে বলেন, দিদির গুন্ডারা কান খুলে শুনে রাখ, ২৯ তারিখ ভোটারদের স্পর্শ করলে বঙ্গোপসাগরে নিয়ে ফেলব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির

ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

আরও পড়ুন

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম