Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মাশুল গুনছে ইউরোপ, প্রতিদিন ক্ষতি প্রায় ৬০০ মিলিয়ন ডলার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

ইরান যুদ্ধের মাশুল গুনছে ইউরোপ, প্রতিদিন ক্ষতি প্রায় ৬০০ মিলিয়ন ডলার

ইরান যুদ্ধের মাশুল গুনছে ইউরোপ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের উত্তাপ এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে আঘাত হেনেছে। ইইউ-এর অর্থনীতি ও উৎপাদনশীলতা বিষয়ক কমিশনার ভালদিস ডোমব্রোভসকিস জানিয়েছেন, এই যুদ্ধের ফলে ইউরোপের অর্থনীতিতে ০.২ থেকে ০.৬ শতাংশ নেতিবাচক প্রভাব পড়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং বিমানের জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছে ইউরোপ। পরিসংখ্যান অনুযায়ী, এই অচলাবস্থার কারণে ইইউভুক্ত দেশগুলোর প্রতিদিন প্রায় ৫৮ কোটি ৪০ লাখ (৫৮৪ মিলিয়ন) মার্কিন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে।

ইউরোপীয় কমিশনার সতর্ক করেছেন যে, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপের শিল্প উৎপাদন ও পরিবহণ খাত চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত যুদ্ধবিরতি বা বিকল্প কোনো পথ না বের হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে।

এদিকে, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা হরমুজ প্রণালিতে উত্তজনা থাকলেও একটি ইতিবাচক খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং অপারেটর, জার্মানির হ্যাপাগ-লয়েড কোম্পানির একটি জাহাজ শুক্রবার (২৪ এপ্রিল) সফলভাবে এই প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলে কঠোর কড়াকড়ি ও ঝুঁকির মধ্যেই এই পারাপারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মিডেল ইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

আরও পড়ুন

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম