ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সরকারকে উৎখাত করতে ইসরাইল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে।
লেবানন সীমান্তবর্তী ইসরাইলের কিরিয়াত শমোনায় নতুন তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরাইলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
নেতানিয়াহু বলেন, কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটি বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথা কেটে ফেললে পুরো শরীর ধসে পড়বে। এরপর লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি। এমনকি ঘটনার দুই দিন আগেও এ নিয়ে কথা হয়েছে বলে জানান নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটি আবারও পারমাণবিক বোমা তৈরি এবং নিজেদের আঞ্চলিক জোট পুনর্গঠনের চেষ্টা করবে। সরকারটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও তাদের উগ্র মনোভাবের কারণে এমন প্রচেষ্টা বন্ধ হবে না বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহুর ভাষ্য, ইরানের সরকারকে উৎখাত করাই এ ধরনের হুমকি ঠেকানোর একমাত্র উপায়। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে।
সূত্র: টাইমস অব ইসরাইল

-6ad7cb26da548.jpg)