Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারীর পরিচয় শনাক্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম

ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারীর পরিচয় শনাক্ত

সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে আজ উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা। অনুষ্ঠানের ঠিক বাইরে গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ শনিবার এক্সে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। 

তিনি লিখেছেন, ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টাকারী ব্যক্তির বয়স ৩১ বছর। তার নাম কোল টমাস অ্যালেন এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। তিনি এখন গ্রেপ্তার।’ যুক্তরাষ্ট্রের ডানপন্থী লরা লুমারও একই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন।

সিএনএন জানিয়েছে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সন্দেহভাজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিনার চলার সময় ওয়াশিংটন হিলটনের ভেতরে গুলির শব্দ পাওয়া যায়। কেউ কেউ পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প ও ভ্যান্স দুজনেই অক্ষত আছেন।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো হোটেল থেকে বের হয়ে ভিডিওতে বলেন, ‘গুলির শব্দের পর আমাকে ব্যাংকুয়েট হল থেকে বের করে আনা হয়েছে। সিক্রেট সার্ভিস এখন এই হোটেলের দায়িত্বে আছে। আমি এইমাত্র মেয়র মিউরিয়েল বাউজারের সঙ্গে কথা বললাম। তিনি আসছেন এবং পুলিশ চিফ জেফারি ক্যারলও আসছেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

সিআইএ’র প্রতিবেদন ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

যে কারণে বদলে যাচ্ছে হিমালয়ের সুন্দর পাখি মোনালের কণ্ঠস্বর

যে কারণে বদলে যাচ্ছে হিমালয়ের সুন্দর পাখি মোনালের কণ্ঠস্বর

শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় যেসব নাম

শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় যেসব নাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম