Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম

মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জিম্মি কিমেল এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সংগৃহীত ছবি

Advertisement

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা করায় জনপ্রিয় কমেডিয়ান জিম্মি কিমেলকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমেল মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ হিসেবে উল্লেখ করায় এই বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক অনুষ্ঠানে কিমেল একটি কৌতুক করেন। সেখানে মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিসেস ট্রাম্প, ‘আপনার চেহারায় সম্ভাব্য বিধবার মতো এক উজ্জ্বল আভা দেখা যাচ্ছে। ’

উল্লেখ্য যে, এই মন্তব্যের মাত্র দুদিন পরই গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্পকে তৃতীয়বারের মতো হত্যার চেষ্টা চালানো হয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প কিমেলের এই মন্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বলে অভিহিত করেন। তিনি সরাসরি ডিজনি এবং এবিসি নেটওয়ার্কের কাছে কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান।

সচরাচর নিশ্চুপ থাকলেও এ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন মেলানিয়া। তিনি বলেন, কিমেলের এই বক্তব্য কোনো কমেডি নয়, বরং এটি আমেরিকার রাজনৈতিক অসুস্থতাকে আরও গভীর করছে। এবিসি নেটওয়ার্ক কেন বারবার কিমেলের এমন জঘন্য আচরণ সহ্য করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বামপান্থিদের ঘৃণা এবং ক্রমাগত তাকে ফ্যাসিস্ট' বা গণতন্ত্রের হুমকি হিসেবে প্রচার করার কারণেই এই ধরণের সহিংসতার পথ তৈরি হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

প্রবাসী বাঙালির অর্থহীন কর্মকাণ্ডে অর্থের অপচয়

নিউইয়র্কের চিঠি প্রবাসী বাঙালির অর্থহীন কর্মকাণ্ডে অর্থের অপচয়

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

আরও পড়ুন

টাইফুন ‘চাম্পির’ তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর হচ্ছে চীনের দিকে

টাইফুন ‘চাম্পির’ তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর হচ্ছে চীনের দিকে

‘ইরাকে আর কোনো মার্কিন সেনা নেই’

‘ইরাকে আর কোনো মার্কিন সেনা নেই’

৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক, তবু দিনে কাজ করেন ১৪ ঘণ্টা, কে এই নারী?

৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক, তবু দিনে কাজ করেন ১৪ ঘণ্টা, কে এই নারী?

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম