Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

ইলন মাস্ক ও জর্জ সরোস। ছবি: সংগৃহীত

Advertisement

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীরা বিশাল তহবিলের মুখোমুখি হচ্ছেন। কেবল শীর্ষ ১৫ জন ধনাঢ্য দাতা মিলে এই নির্বাচনে ১.৫ বিলিয়ন বা ১৫০ কোটি ডলারের বেশি অর্থ ঢেলেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার কোটি টাকা। নির্বাচনী প্রচার তহবিলের তথ্য প্রকাশকারী সংস্থা ওপেনসিক্রেটস ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক বিশ্লেষণে এসব তথ্য বেরিয়ে এসেছে।

অনুদানকারীদের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছেন ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি একাই ৩৬ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি (৩৬৫ মিলিয়ন ডলার) অনুদান দিয়েছেন। মাস্ক মূলত রিপাবলিকান সমর্থক ‘আমেরিকা প্যাক’ ও অন্যান্য সুনির্দিষ্ট তহবিলে এই অর্থ প্রদান করেছেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রচারে সীমাহীন অর্থ খরচের সুবিধা চালুর পর থেকে একক দাতা হিসেবে ইলন মাস্ক সবচেয়ে বেশি অর্থ খরচের নতুন রেকর্ড গড়লেন।

রিপাবলিকানদের সমর্থনে মাস্কের পাশাপাশি আরও বেশ কয়েকজন ধনী ব্যক্তি ও অলাভজনক সংস্থা বিপুল অর্থ দিয়েছে। যেমন ‘ওয়ান নেশন’ নামের একটি সংস্থা দিয়েছে প্রায় ১৩ কোটি ৮০ লাখ ডলার। ব্যবসায়ী দম্পতি এলিজাবেথ ও রিচার্ড উইহলেইন ১৩ কোটি ৫০ লাখ ডলারের বেশি এবং প্রযুক্তি বিনিয়োগকারী মার্ক আন্দ্রেসেন ও বেনিয়ামিন হোরোউইৎস মিলে ১১ কোটি ৩০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছেন।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রাকীদের পক্ষেও বড় অঙ্কের আর্থিক সমর্থন এসেছে। ডেমোক্র্যাট সমর্থক সংস্থা ‘মেজরিটি ফরওয়ার্ড’ ১০ কোটি ৪০ লাখ ডলার এবং প্রবীণ ব্যবসায়ী জর্জ সরোস অন্তত ১০ কোটি ২০ লাখ ডলার অনুদান দিয়েছেন। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি সংস্থা রিপল ল্যাবস, কয়েনবেস এবং সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গও কোটি কোটি ডলারের তহবিল জোগান দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মুষ্টিমেয় কিছু ধনকুবেরের এভাবে হাজার হাজার কোটি টাকা ঢালার কারণে সাধারণ জনগণের ভোটের চেয়ে বড় অনুদানকারীদের প্রভাব বেশি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিছু পরিচয়হীন অলাভজনক সংস্থার মাধ্যমে গোপনে টাকা পৌঁছানোয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

আরও পড়ুন

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আল্টিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আল্টিমেটাম ইসরাইলের

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম