Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়দের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছি: মাহাথির মোহাম্মদ

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

মালয়দের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছি: মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ স্বীকার করেছেন, মালয় জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার দীর্ঘ প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। দুই বছরের বেশি সময় ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে মালয়দের একত্রিত করার চেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রভাবশালী এই প্রবীণ নেতা।

মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৭ মে) নিজের ফেসবুক পোস্টে মাহাথির এ স্বীকারোক্তি দেন। তিনি লেখেন, মালয় জাতিকে একত্রিত করতে আমি দুই বছরেরও বেশি সময় চেষ্টা করেছি। আমাকে স্বীকার করতেই হবে যে, আমি ব্যর্থ হয়েছি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী মাহাথির আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বিভক্তির কারণে ভবিষ্যতে দেশটি মালয়দের হাত থেকে বেরিয়ে যেতে পারে। তার মতে, বর্তমানে মালয় সমাজে জাতি, দেশ ও ধর্মের চেয়ে ব্যক্তিনির্ভর রাজনীতি ও নেতাকেন্দ্রিক আনুগত্য বেশি গুরুত্ব পাচ্ছে, যা জাতিগত ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অবসরের পরও মাহাথির ধারাবাহিকভাবে মালয় রাজনৈতিক শক্তির ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন সময়ে তিনি মালয়ভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আসছিলেন। তবে বাস্তব রাজনৈতিক বিভাজন, নেতৃত্বের দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াইয়ের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে ধারণা করা হচ্ছে।

শতবর্ষ অতিক্রম করেও দেশের রাজনীতি নিয়ে সক্রিয় থাকা মাহাথিরের এই মন্তব্য ইতোমধ্যে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও মালয় ভোটব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দেশটির রাজনৈতিক মহলে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

চলতি বছর ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

চলতি বছর ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা

আরও পড়ুন

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম