Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন পেয়ে প্রথম ভাষণে যা বললেন শুভেন্দু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪২ পিএম

মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন পেয়ে প্রথম ভাষণে যা বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে স্বামী বিবেকানন্দের মন্ত্রে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে এবং সেই কাজের মাধ্যমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বপ্নপূরণ’ হবে।

শুক্রবার (৮ মে) নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দুর নাম ঘোষণা করেন। এরপর ভাষণে শুভেন্দু বলেন, ‘স্বামী বিবেকানন্দের মন্ত্র ‘চরৈবেতি’ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

তিনি দাবি করেন, চলতি নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে সেই সমর্থন ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েই কাজ করবে দল।

শুভেন্দু বলেন, ‘মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন, তা পূরণ করার কাজ বিজেপি সরকার করবে। আমি নয়, আমরা—এই নীতিতে সরকার চলবে। কথা কম, কাজ বেশি হবে।’

তিনি আরও জানান, নির্বাচনের সময় অমিত শাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সন্দেশখালি থেকে আরজি কর পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ নিয়ে কমিশন গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে কমিশন গঠনের কথাও বলেন।

শুভেন্দুর ভাষণে উঠে আসে ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গও। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে পশ্চিমবঙ্গও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থানের মতো উন্নয়নের সুবিধা পাবে।

তিনি বলেন, ‘মোদিজির মন্ত্র হোক ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস’। কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করে বাংলাকে নতুনভাবে গড়ে তুলতে হবে।’

রাজ্যের মানুষের ‘ভয় কাটাতে’ বিজেপি সফল হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি বলেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির—এই ভয় জয় করতেই হবে।’

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের ধন্যবাদ জানান শুভেন্দু। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী প্রণবানন্দসহ বাংলায় বিজেপির প্রবীণ নেতাদের স্মরণ করেন তিনি।

এছাড়া বিজেপির নিহত কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু বলেন, ‘হাজার হাজার বিজেপি কর্মী অত্যাচার সহ্য করেছেন, ঘরছাড়া হয়েছেন। তাদের স্বপ্ন পূরণে বিজেপি সরকার কাজ করবে।’

আগামী শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

আটকে গেল শুভেন্দুর ‘গুন্ডা দমন বিল’

আটকে গেল শুভেন্দুর ‘গুন্ডা দমন বিল’

মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী

মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী

ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, পাহাড় পরিদর্শনে যাচ্ছেন শুভেন্দু

উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, পাহাড় পরিদর্শনে যাচ্ছেন শুভেন্দু

আরও পড়ুন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম