Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে যে বার্তা দিলেন এরদোগান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:০৪ পিএম

ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে যে বার্তা দিলেন এরদোগান

রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্ককে ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ কাঠামো অসম্পূর্ণ থেকে যাবে। 

শনিবার (৯ মে) ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি আঙ্কারার সঙ্গে পূর্ণ সদস্যপদ লাভের ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। 

এরদোগান উল্লেখ করেন, এই দিনটি কেবল ইউরোপীয় ইউনিয়নের প্রতীক নয়, এটি শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে মহাদেশটির একটি সাধারণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেরও প্রতীক।

প্রেসিডেন্ট এরদোগান তার বার্তায় বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৭৬ বছর আগে যে নীতিগুলোর ওপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, তা এখন যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। 

এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইইউ-কে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ঐক্যবদ্ধ নীতি অনুসরণ করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশ হিসেবে তুরস্ক এই প্রক্রিয়ার একটি অপরিহার্য ও অবিচ্ছেদ্য ন।

ইউরোপীয় রাজনীতিতে তুরস্কের গুরুত্ব তুলে ধরে এরদোগান দাবি করেন, তুরস্ক যদি ইউরোপীয় কাঠামোতে তার প্রাপ্য স্থান না পায়, তবে সেই কাঠামো কেবল অসম্পূর্ণই থাকবে না বরং বিভিন্ন সংকট মোকাবিলায় এটি দুর্বল হয়ে পড়বে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তুরস্কের যতটা ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজন, তার চেয়ে বেশি তুরস্ককে প্রয়োজন এই জোটের। এমনকি ভবিষ্যতে এই প্রয়োজনীয়তা আরও বাড়বে বলেও তিনি পূর্বাভাস দেন।

পরিশেষে এরদোগান জানান, তুরস্ক পূর্ণ সদস্যপদ লাভ, পারস্পরিক অঙ্গীকারের প্রতি আনুগত্য এবং জয়-জয় (উইন- উইন) কৌশলের ভিত্তিতে ইইউ-র সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি আশা প্রকাশ করেন, আঙ্কারার মতো ইইউ থেকেও একই ধরণের আন্তরিক সদিচ্ছা প্রদর্শিত হবে। ইউরোপ দিবস যেন মহাদেশটির শান্তি, স্থিতিশীলতা এবং সংহতিতে অবদান রাখে, সেই প্রত্যাশা জানিয়ে তিনি তুরস্কের নাগরিকসহ ইউরোপের সকল জনগণকে অভিনন্দন জানান।

সূত্র: হুরিয়েত ডেইলী নিউজ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের

তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

আরও পড়ুন

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম