Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ার অন্তর্বর্তী সরকারে বড় রদবদল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৩৭ এএম

সিরিয়ার অন্তর্বর্তী সরকারে বড় রদবদল

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ছবি: সংগৃহীত

Advertisement

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদ ও মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। শনিবার (৯ মে) এসব পরিবর্তন আনেন তিনি।

সিরিয়ী বার্তাসংস্থা সানার বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট আল শারা তার ভাই মাহেরকে সিরিয়ান প্রেসিডেন্সির সেক্রেটারি জেনারেল পদ থেকে সরিয়ে দিয়েছেন।

তার জায়গায় এ দায়িত্ব দেওয়া হয়েছে হোমস প্রদেশের সাবেক গভর্নর আব্দুল রহমান বাদরেদ্দিন আল-আমআকে।


অপরদিকে তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফাকে সরিৃয়ে খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে বাসেল হাফেজ আল-সুইদেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন পরিবর্তন আনা হয়েছে সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে এএফপি।

২০২৪ সালের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাসার আল-আসাদকে হটিয়ে ক্ষমতায় আসেন শারা। তিনি ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। এ সরকারে নিজের কাছের লোকদের দায়িত্ব দেন।


বার্তাসংস্থা সানা জানিয়েছে, হোমস, কুনিত্রা, লাতাকিয়া এবং দের ইজ্জুর প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। 

তথ্যসূত্র: এএফপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ

মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ

সিরিয়ায় আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু

সিরিয়ায় আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান

প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী

প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম