Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে যে পরামর্শ দিলেন মাহমুদ মাদানী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে যে পরামর্শ দিলেন মাহমুদ মাদানী

Advertisement

গভর্নর ও রাজ্যের জনগণের সামনে নেওয়া শপথ পুরোপুরি মেনে চলতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ মাদানী।

রোববার (১০ মে) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঈশ্বরকে সাক্ষী রেখে ‘আমি সংবিধান ও আইন অনুযায়ী, ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া, ভালোবাসা বা ঘৃণা ব্যতিরেকে সকল বর্ণ ও গোত্রের মানুষের প্রতি ন্যায়বিচার করব’ বলে যে প্রতিশ্রুতি (শপথ) শুভেন্দু অধিকারী দিয়েছেন, তাও যেন তিনি বাস্তবায়ন করেন, সেই আশাবাদ ব্যক্ত করেছে মাওলানা মাহমুদ মাদানী।

তিনি বলেন, ‘এই সাংবিধানিক শপথ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা কিংবা রেওয়াজ নয়: বরং এটি নিজের পদের প্রতি আইনী দায়িত্বের একটি প্রকাশ। এই শপথ ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন না এবং এই পদে থাকার কোনো নৈতিক ভিত্তিও তার থাকে না।’ 

নতুন মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাওলানা মাদানি এই কথা বলেন, যেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে, ‘আমি কেবল হিন্দুদের জন্যই কাজ করব’।

মাওলানা মাহমুদ মাদানি বলেন, এই ধরনের বক্তব্য ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের পরিপন্থী। আর ক্ষমতা কোনো একটি ধর্মের কিংবা রাজনৈতিক গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়; বরং এটি সমগ্র জনগণের আস্থা, যার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এবং সকল শ্রেণী অন্তর্ভুক্ত।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগানের প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, ধর্মীয় ভিত্তিতে বৈষম্যের কথা বলাটা কি তার এই স্লোগান ও দাবির পরিপন্থী নয়? আমরা আশা করি, প্রধানমন্ত্রী অবশ্যই এর উত্তর দেবেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল

আরও পড়ুন

সম্পর্কিত খবর

ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

মধ্যরাতে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

পানির দাম ২ রুপি বেশি রাখায় ১ লাখ রুপি জরিমানা

পানির দাম ২ রুপি বেশি রাখায় ১ লাখ রুপি জরিমানা

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগ, মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট

নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগ, মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আরও পড়ুন

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতা

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতা

ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে অনড় প্রধানমন্ত্রী

ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে অনড় প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম