Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:৩৬ পিএম

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।  মঙ্গলবার (১২ মে) প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  খবর দ্য ডনের। 

এতে আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। 

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা ছিল, নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছেন।


নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে বান্নুর হাসপাতালে পাঠানো হয়েছে।  আহতদের মধ্যে এক কিশোরী ও এক নারীও রয়েছেন বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বড় একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে।


এর আগে রেসকিউ ১১২২-এর  মুখপাত্র শাহদাব খান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সাধারণ মানুষকে উদ্ধারকাজে সহযোগিতা করতে এবং বিস্ফোরণস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগে শনিবার রাতে বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

আরও পড়ুন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম