Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:৩০ পিএম

বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি

বেইজিংয়ের টেম্পল অব হেভেন’র সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি মন্দিরটি পরিদর্শনে যান।  খবর আল জাজিরার। 

এই প্রায় ৬০০ বছরের পুরোনো স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত।  ইউনেস্কোর তথ্য অনুযায়ী, মিং রাজবংশের শেষ পর্যায়ে ১৪২০ সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তখন এটি সম্রাটদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভালো ফসলের প্রার্থনার জন্য ব্যবহৃত হতো।

এই মন্দিরটি বিখ্যাত ফরবিডেন সিটির সমসাময়িক স্থাপনা। ট্রাম্প তার ২০১৭ সালের আগের রাষ্ট্রীয় সফরের সময় ফরবিডেন সিটিও পরিদর্শন করেছিলেন।


টেম্পল অব হেভেন-এ  পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন,  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ‘দারুণ’ হয়েছে। 


বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, ট্রাম্প সংক্ষেপে বলেন আলোচনা ‘গ্রেট’ হয়েছে’। 

তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না—এ বিষয়ে পরবর্তী প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।


মন্দির পরিদর্শন শেষে মার্কিন প্রেসিডেন্টের হোটেলে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় তিনি আবার গ্রেট হল অব দ্য পিপলে যাবেন। 

সেখানে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম