Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৪৩ পিএম

নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত

নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই সফরের খবর ছড়িয়ে পড়লে আবুধাবি স্পষ্ট করে জানায়, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক ‘প্রকাশ্য এবং স্বচ্ছ’।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে জানিয়েছে, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরাইলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত প্রকাশ্য। কোনো ধরণের গোপন বা অঘোষিত সফরের দাবি সম্পূর্ণ 'ভিত্তিহীন'।

বিতর্কের সূত্রপাত হয় মূলত নেতানিয়াহুর দপ্তরের একটি বিবৃতি থেকে। সেখানে দাবি করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক গোপন সফরে বৈঠক করেছেন। ইসরাইলি পক্ষ এই বৈঠককে 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে বর্ণনা করলেও সফরের সময় বা স্থান নিয়ে কোনো তথ্য দেয়নি।

এর কড়া জবাবে আমিরাত জানিয়েছে, আনুষ্ঠানিক কোনো কর্তৃপক্ষ নিশ্চিত না করা পর্যন্ত এ ধরণের দাবি গ্রহণযোগ্য নয়।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি এবং নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইরানের হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতে আইরন ডোম ব্যবস্থা ও জনবল মোতায়েন করেছে ইসরাইল।

এছাড়া চলতি মাসের শুরুর দিকে ইরানি হামলার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের পাশাপাশি নেতানিয়াহুও আমিরাতি প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন বলে জানা গেছে।

এমন এক সময়ে এই কূটনৈতিক টানাপোড়েন শুরু হলো যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একদিকে আন্তর্জাতিক আইনি চাপ এবং অন্যদিকে আরব মিত্রদের সঙ্গে এই বাগযুদ্ধ—সব মিলিয়ে বেশ চাপে রয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

Advertisement

সংযুক্ত আরব আমিরাত বেনিয়ামিন নেতানিয়াহু

Advertisement

আরও পড়ুন

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম