Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:২৬ পিএম

চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প

বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জনপিং। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের প্রতি অত্যন্ত মুগ্ধ।  শুক্রবার (১৫ মে) চীনা প্রেসিডেন্ট শি জনপিংয়ের সঙ্গে চূড়ান্ত দফার বৈঠকের পর বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।  খবর বিবিসির। 

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার (১৩ মে) রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প।  বেইজিংয়ে নিজের রাষ্ট্রীয় সফর শেষ করার অংশ হিসেবে চূড়ান্ত দফার আলোচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (১৫ মে) সাক্ষাৎ করেছেন ট্রাম্প।  বৈঠক শেষে বিশ্বের শীর্ষ এই দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শন করেন। 

ঝংনানহাই এলাকায় ঘোরার সময় ট্রাম্প এক পর্যায়ে বলেন, ‘এগুলো সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ।’

পরে চা কক্ষে যাওয়ার পথে তাকে বলতে শোনা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন।

ট্রাম্প আরও উল্লেখ করেন, শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের তারিখ হতে পারে ২৪ সেপ্টেম্বর।

আরও পড়ুন
চীন ছাড়লেন ট্রাম্প

তিনি বলেন, ‘যেমন পারস্পরিক বাণিজ্য, তেমনি এই সফরও হবে পারস্পরিক।  আমরা সব বিষয় খোলাখুলিভাবে আলোচনা করব, এবং আশা করি আপনি এখান থেকে খুবই মুগ্ধ হয়ে ফিরে যাবেন—যেমন আমি চীনকে দেখে মুগ্ধ হয়েছি।’

এরইমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।  এয়ার ফোর্স ওয়ানে বেইজিং ত্যাগের সময় তাকে জাঁকজমকপূর্ণ বিদায় জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম