Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:২৪ পিএম

চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র

গুপ্তচরবৃত্তির শঙ্কায় কোনো উপহার নেয়নি চীন। সংগৃহীত ছবি

Advertisement

মার্কিন প্রতিনিধি দলকে বার্নার ফোন, পরিচয়পত্র এবং বিভিন্ন স্মারক উপহার দিয়েছিল চীন। তবে সেসবের কিছুই নেয়নি যুক্তরাষ্ট্র। বিমানে ওঠার আগে সব উপহার ফেলে গেছেন ডাস্টবিনে। খবর নিউইয়র্ক টাইমসের

প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ছাড়ার সময় চীনের দেওয়া কোনো উপহার সঙ্গে নেয়নি। বরং সফরের সময় পাওয়া সব চীনা সামগ্রী বিমানেই ওঠার আগে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) ট্রাম্প ও তার টিম এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক ডাস্টবিনে ফেলে দেয়। কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তা শঙ্কা।

নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গডিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস বিমানটিতে নেওয়ার অনুমতি ছিল না। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করে হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ ও সিক্রেট সার্ভিস।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, চীনা কর্মকর্তাদের দেওয়া সব জিনিস সংগ্রহ করে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। চীনের কোনো জিনিস বিমানে নেওয়া হয়নি।

মার্কিন গণমাধ্যম বলছে, সম্ভাব্য নজরদারি বা ট্র্যাকিং ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা রয়েছে।

ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরাও তাদের ওপর ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি করি।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক জুর্গেন নাউদিত রসিকতা করে মন্তব্য করেন, চীনই একমাত্র দেশ, যেখান থেকে ট্রাম্প কোনো উপহার নেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

৩৫ তলা থেকে পড়েও বেঁচে ফিরলেন চীনা ইনফ্লুয়েন্সার

৩৫ তলা থেকে পড়েও বেঁচে ফিরলেন চীনা ইনফ্লুয়েন্সার

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

আরও পড়ুন

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম