Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

৩৫ তলা থেকে পড়েও বেঁচে ফিরলেন চীনা ইনফ্লুয়েন্সার

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

৩৫ তলা থেকে পড়েও বেঁচে ফিরলেন চীনা ইনফ্লুয়েন্সার

ছবি: সংগৃহীত

Advertisement

চীনে ৩৫ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পরও প্রাণে বেঁচে গেছেন ২৭ বছর বয়সী এক সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার। দীর্ঘ ১৭ মাস চিকিৎসা ও পুনর্বাসনের পর প্রায় সুস্থ হয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরেছেন তিনি। নিজের বেঁচে ফেরার গল্প তুলে ধরে কৃতজ্ঞতা জানিয়েছেন কঠিন সময়ে পাশে থাকা মানুষদের প্রতি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মধ্য চীনের হুনান প্রদেশের বাসিন্দা ওই ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘@wananan’ নাম ব্যবহার করেন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ১২ অক্টোবর তিনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হন। এ সময় জানান, দুর্ঘটনায় পাওয়া গুরুতর আঘাত থেকে তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

২০২৫ সালে ঘটে ভয়াবহ দুর্ঘটনা

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে দুর্ঘটনাবশত একটি ভবনের ৩৫ তলা থেকে পড়ে যান ওই তরুণী। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির থার্ড জিয়াংইয়া হাসপাতালে নেওয়া হয়।

এরপর দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যেতে হয় তাকে। অবশেষে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে নিজের অভিজ্ঞতা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

‘জীবন যেন নতুন করে ফিরে পেয়েছি’

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে দেওয়া পোস্টে নিজের বেঁচে ফেরাকে নতুন জীবনের শুরু হিসেবে বর্ণনা করেছেন ওই ইনফ্লুয়েন্সার। তার অনুভূতি, যেন জীবন তাকে আরেকটি সুযোগ দিয়েছে।

দুর্ঘটনার পর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার পুরো সময়ে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তরুণী জানান, এখন তিনি নিজের জীবনকে শুধু নিজের সম্পদ হিসেবে দেখেন না; বরং যারা তাকে বেঁচে থাকতে সাহায্য করেছেন, তাদের সবার সঙ্গেও এই জীবনের সম্পর্ক রয়েছে। জীবনের দ্বিতীয় সুযোগকে কাজে লাগিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ফিরতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

দীর্ঘ বিরতির পর তার ফিরে আসার খবর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ৩৫ তলা থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে যাওয়া এবং দীর্ঘ চিকিৎসার পর প্রায় সুস্থ হয়ে ওঠার ঘটনা নিয়ে আলোচনা করছেন অনেকে।

তার এই প্রত্যাবর্তন ঘিরে মানুষের আগ্রহের পাশাপাশি নতুন করে জীবন শুরু করার বার্তাটিও আলোচনায় এসেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

বিশ্বজুড়ে এআই শেয়ারে ধস, বেশি ক্ষতিগ্রস্ত চীন

বিশ্বজুড়ে এআই শেয়ারে ধস, বেশি ক্ষতিগ্রস্ত চীন

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আরও পড়ুন

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

৩৫ তলা থেকে পড়েও বেঁচে ফিরলেন চীনা ইনফ্লুয়েন্সার

৩৫ তলা থেকে পড়েও বেঁচে ফিরলেন চীনা ইনফ্লুয়েন্সার

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম