Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন, আলোচনা যেসব বিষয়ে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:২২ পিএম

ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন, আলোচনা যেসব বিষয়ে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এটি তার ২৫তম চীন সফর হতে যাচ্ছে।  দুদিনের এই সফরে পুতিন তার ‘পুরোনো বন্ধু’ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।  এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। খবর রয়টার্সের। 

পুতিনের এই সফরের কথা এমন সময় জানা গেল, যখন এক সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফর শেষ করেছেন। 

চীন ও রাশিয়া বলছে, পুতিনের এই দুই দিনের সফর দুই দেশের ‘সব আবহাওয়ায় চলা অংশীদারত্বেরই’ প্রমাণ। পশ্চিমা দেশগুলো যখন চীনকে রাশিয়ার ওপর চাপ দিতে বলছে, তখনও এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে তারা দাবি করছে।

যদিও চীন নিজেকে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে শান্তির মধ্যস্থতাকারী ও নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করে।  তবে পুতিন দাবি করেন, চীন ও রাশিয়া একে অপরের ‘মূল স্বার্থ’ সমর্থন করে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশ জ্বালানি চুক্তি বাড়াতে কাজ করছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই শীর্ষ বৈঠক বিশ্বকে একটি বার্তা দেবে যে চীন-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত দৃঢ় এবং যুক্তরাষ্ট্রের কোনো চেষ্টা তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, চীন বিশ্বে নিজেকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থামাতে এবং ইরান সংঘাতের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে।

চীন সফরের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, যা বৈশ্বিক ব্যবসা ও ভোক্তাদের জন্য স্থিতিশীলতা আনতে পারে।

অন্যদিকে, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের চাপ সত্ত্বেও স্থির কূটনীতি বজায় রাখার বার্তাও দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, সফরের সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

আরও পড়ুন

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম