Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২৩ সন্ত্রাসী নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:৫৫ পিএম

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টার ধারাবাহিক গোয়েন্দা অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।  পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিহতদের ‘ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই অভিযানগুলো ডাট্টা খেল, স্পিনওয়াম এবং বান্নুসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় চালানো হয়।


বিবৃতিতে বলা হয়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সমন্বিত অভিযান পরিচালনা করা হয়, যার লক্ষ্য ছিল ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা।

অভিযানের সময় সেনাদের সঙ্গে একাধিক স্থানে তীব্র গোলাগুলি হয়। এতে ২৩ জন সন্ত্রাসী নিহত হয়, ফলে ওই এলাকার সংগঠিত সন্ত্রাসী কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

নিহতদের মধ্যে অন্যতম ছিল শীর্ষস্থানীয় কমান্ডার জান মীর, যিনি ‘তোর সাকিব’ নামেও পরিচিত। তাকে নিরাপত্তা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসীনেতা হিসেবে চিহ্নিত করেছিল।


তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সদস্য ও সাধারণ মানুষের ওপর হামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সামরিক সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।  এ ছাড়া সন্ত্রাসীরা গোপনে ব্যবহার করত এমন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কারও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাকি সন্ত্রাসীদের নির্মূল করতে এলাকাগুলোতে এখনো তল্লাশি অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

আরও পড়ুন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম