Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবানন ইস্যুতে জাতিসংঘে জরুরি বৈঠকের ডাক ফ্রান্সের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:৪১ পিএম

লেবানন ইস্যুতে জাতিসংঘে জরুরি বৈঠকের ডাক ফ্রান্সের

প্রতীকী ছবি

Advertisement

লেবাননে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের ব্যাপক বিস্তার এবং দক্ষিণ লেবাননের মধ্যযুগীয় বোফোর্ট দুর্গ দখলের প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট বলেন, আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ করেছি। কারণ, আমরা অন্যান্য দেশের মতো ইসরাইলেরও আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই, তবে লেবাননে ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রাখা এবং লেবাননের ভূখণ্ডে তাদের আরও গভীর দখলদারিত্বের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর প্যারিসের পক্ষ থেকে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। ফ্রান্স মনে করছে, এই অঞ্চলের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, যা দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

ইসরাইল লেবানন

Advertisement

আরও পড়ুন

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’

‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম