Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে আগ্রাসন চালানোর ঘোষণা ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:১৭ পিএম

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে আগ্রাসন চালানোর ঘোষণা ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সমঝোতা হলেও আপাতত দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী স্থল অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।  সেইসঙ্গে ইসরাইলি অভিযানের কারণে বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দারাও এখনই নিজেদের বাড়িতে ফিরতে পারবেন না বলে জানান তিনি। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় লেবানন ও ইসরাইল যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হওয়ার একদিন পর এ মন্তব্য করেন ইসরাইল কাটজ। তবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হলো হিজবুল্লাহর সব ধরনের হামলা বন্ধ করা।


বিবৃতিতে কাটজ জানান, দক্ষিণ লেবাননে ইসরাইলের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলে’ সেনারা অবস্থান অব্যাহত রাখবে। এর মধ্যে রয়েছে প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ এলাকা, যা গত শনিবার ইসরাইলি বাহিনী দখল করে।

তিনি বলেন, ওই অঞ্চলে ইসরাইল ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের অভিযান’ চালিয়ে যাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইলের এমন স্বাধীনতা থাকবে যে, ইসরাইলি জনপদ বা ভূখণ্ডে হামলার জবাবে প্রয়োজন হলে বৈরুতেও হামলা চালাতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .