Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম পেতে কোনো চুক্তির দরকার নেই: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৪৮ এএম

ইরানের ইউরেনিয়াম পেতে কোনো চুক্তির দরকার নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের কাছ থেকে সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাইলে এখনই সেটা নিতে পারি। আমার মনে হয় না, আমরা যদি চাই, তারা আমাদের থামাতে পারবে। তবে এর কোনো প্রয়োজন নেই। এটি নিরাপদভাবে সংরক্ষিত (এনটম্বড) অবস্থায় রয়েছে।’

ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান না।


তবে তার মতে, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয়, তাহলে তাদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘যদি এমনটা হয়, আমি সম্মানজনক আচরণই করব।’

এর আগেরদিনও এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটি চাই।’


তিনি দাবি করেন, এই ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরাই গিয়ে এটি নিয়ে আসব।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই


Advertisement

ডোনাল্ড ট্রাম্প ইরান

Advertisement

আরও পড়ুন

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু,  এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম