Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করুন, মাস্ককে হুঁশিয়ারি স্টারমারের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:০০ পিএম

রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করুন, মাস্ককে হুঁশিয়ারি স্টারমারের

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার-ইলন মাস্ক। ফাইল ছবি

Advertisement

মার্কিন ধনকুবের বিলিয়নিয়ার ইলন মাস্ককে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, প্রযুক্তিবিষয়ক বিলিয়নিয়ার ইলন মাস্কের উচিত ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করা।

বৃহস্পতিবার স্টারমারের এ মন্তব্য আসে, যখন মাস্ক তার সামাজিক মাধ্যম এক্সে একটি হত্যাকাণ্ড নিয়ে পোস্ট দেন। ওই হত্যাকাণ্ড বৃটেনে ব্যাপক জনরোষ ও বিক্ষোভের সৃষ্টি করেছে। খবর ডেইলি ডনের।

গত বছর ১৮ বছর বয়সি হেনরি নোভাক ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান। ঘটনাটি ঘিরে দাবি ওঠে যে, হত্যাকারী ভুলভাবে এটিকে বর্ণবাদী হামলা বলে দাবি করেছিল। ঘটনার সময় ব্রিটিশ পুলিশ নোভাককে হাতকড়া পরিয়ে রেখেছিল। তখন তিনি মৃত্যুর মুখে ছিলেন। এমন ভিডিও প্রকাশ হওয়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনাটিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বিক্ষোভও হয়।

স্টারমার বলেন, এ মৃত্যুকে ব্যবহার করে উত্তেজনা ছড়ানো অমার্জনীয়। তিনি সাংবাদিকদের বলেন, মাস্ক আবারও আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন, বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছেন। এটি ব্রিটেনের পরিচয় নয়।

এদিকে মাস্ক তার পোস্টে দাবি করেন, পুলিশ শ্বেতাঙ্গদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি লিখেছেন, পশ্চিমা বিশ্ব এমন এক অত্যন্ত ভ্রান্ত সামাজিক রীতি তৈরি করেছে যেখানে বর্ণবাদের অভিযোগকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখা হয়। তবে ব্রিটিশ পুলিশ ও সরকার এসব পক্ষপাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নোভাকের পরিবার স্টারমারের সঙ্গে একান্ত বৈঠক করেছে। তারা পুলিশের আচরণকে অমানবিক ও অবমাননাকর বলে বর্ণনা করলেও একই সঙ্গে বলেছেন, এই মৃত্যুকে ঘৃণা বা বিভাজন ছড়ানোর কাজে ব্যবহার করা উচিত নয়। এর আগে মাস্ক বারবার স্টারমারের সমালোচনা করেছেন। বিশেষ করে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি অভিযোগ করেন, স্টারমার ২০০৮-২০১৩ সালে প্রধান প্রসিকিউটর থাকাকালে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কিছু গ্যাংয়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা যথাযথভাবে পরিচালনা করেননি।

অন্যদিকে ব্রিটিশ আইনপ্রণেতা জেস আসাতো মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, তাদের এআই টুল গ্রক ব্যবহার করে তার ভুয়া যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করা হয়েছে, যার মধ্যে বিকিনিতে ছবি পর্যন্ত রয়েছে। আসাতো বলেন, তিনি শুধু একা নন, হাজার হাজার নারী ও শিশু এই ধরনের ডিপফেক ও অপব্যবহারের শিকার হচ্ছেন। এ ঘটনার পর ব্রিটেনে এআই নির্ভর ভুয়া ছবি ও কনটেন্ট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরও নিয়ন্ত্রণের দাবি জোরদার করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

৫ হাজার কোটি টাকা খরচ করেও ভরাডুবি, যে কাণ্ড ঘটালেন ইলন মাস্ক

৫ হাজার কোটি টাকা খরচ করেও ভরাডুবি, যে কাণ্ড ঘটালেন ইলন মাস্ক

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম