Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে ২ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:০৩ এএম

হরমুজে ২ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি এখনও ইরানের নিয়ন্ত্রণে আছে। সংগৃহীত ছবি

Advertisement

গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা দুটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এটি দুই পক্ষের সর্বশেষ সংঘর্ষ।

রোববার (৭ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই সংঘর্ষের কথা জানায়।

সেন্টকম বলেছে, ‘মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি একমুখী (ওয়ান-ওয়ে) হামলা ড্রোন ভূপাতিত করেছে।’

মার্কিন সামরিক বাহিনী দাবি করছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা অব্যাহত রাখতে মার্কিন বাহিনী প্রস্তুত ও অবস্থানগতভাবে সক্ষম রয়েছে।

এর আগে শুক্রবার রাতে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালির দিকে পাঠানো চারটি ইরানি হামলা ড্রোন তারা ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

পাল্টাপাল্টি এই হামলার ধারাবাহিকতায় শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাইরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব উত্তেজনার মধ্যেও যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। যদিও সেটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম