ইরানকে ফের নেতানিয়াহুর হুঁশিয়ারি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:২৪ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ভবিষ্যতে আবারও হামলা চালালে তার জবাবে পালটা হামলা করবে তেল আবিব।
তিনি আরও বলেন, ‘ইরান এবং ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এখন আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে। তবে তাদের সঙ্গে চলমান সংঘাত এখনো শেষ হয়নি।’
নেতানিয়াহুর মতে, ইসরাইল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। সোমবার (৮ জুন) এ ঘোষণা দেয় দু’দেশ।
এদিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়।
একইদিনে তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইসরাইল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল।
দুই মাস পর ইসরাইল ও ইরানের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় রোববার দিবাগত রাতে। সোমবার সকালেও তাদের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত ছিল।
ট্রাম্প ট্রুথ সোশালে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে চলমান সংঘাত প্রশমনের প্রচেষ্টা নিয়েছিলেন। পরে আরেকটি পোস্টে ট্রাম্প এও বলেন যে, ইরান ও ইসরাইল তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি করার চেষ্টা করছে।


