Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিমানের সেই ঘটনায় হামামি একাই ছিলেন? জানাল সিএনএন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম

বিমানের সেই ঘটনায় হামামি একাই ছিলেন? জানাল সিএনএন

হামাম আলহাম্মামি। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় অভিযুক্ত সহকারী পাইলট হামাম আল-হামামি সম্ভবত একাই হামলার পরিকল্পনা করেছিলেন। এখন পর্যন্ত তার সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতার তথ্যও পায়নি ইসরাইল।

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্লাইদুবাই তদন্ত চলমান থাকায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে হামামি ক্যাপ্টেনকে আক্রমণ করে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে ক্যাপ্টেন ও কয়েকজন যাত্রী তাকে নিয়ন্ত্রণে নিয়ে বিমানটির নিয়ন্ত্রণ ধরে রাখেন।

সিএনএন জানিয়েছে, হামামি সম্ভবত একাই এই হামলার চেষ্টা করেছিলেন। ইসরাইল এখন পর্যন্ত এমন কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার যোগাযোগের তথ্য পায়নি, যারা তাকে প্রশিক্ষণ, অর্থায়ন বা হামলা সংগঠিত করতে সহায়তা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন, হামামি একটি ক্র্যাশ অ্যাক্স দিয়ে ক্যাপ্টেনকে আক্রমণ করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে হামামির উদ্দেশ্য নিয়ে এখনো তদন্ত চলছে। ইসরাইলের এক কর্মকর্তা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, হামামি সম্ভবত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে থাকতে পারেন। তবে কেন তিনি সৌদি আরবের আকাশসীমায় থাকতেই ক্যাপ্টেনকে আক্রমণ করেছিলেন, সে প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়।

এর আগে কয়েকটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, হামামিকে ওমানের জাতীয় বিমান সংস্থায় পাইলট হওয়ার প্রশিক্ষণ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার চরমপন্থী মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে তাকে ডেস্কের কাজে দেওয়া হয়েছিল বলে সূত্রগুলো জানায়।

ফ্লাইদুবাই জানিয়েছে, তদন্ত চলমান থাকায় তারা এ বিষয়ে মন্তব্য করতে পারছে না। হামামি কী উদ্দেশ্যে হামলার চেষ্টা করেছিলেন এবং কীভাবে তিনি দুই দেশের কঠোর নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখছে সংযুক্ত আরব আমিরাত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের টার্গেট কী ছিল, নতুন দাবি সামনে আনল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের টার্গেট কী ছিল, নতুন দাবি সামনে আনল ইসরাইল

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফ্লাইদুবাইয়ে পাইলটকে ছুরিকাঘাত, ইসরাইলে চাপের মুখে নেতানিয়াহ

ফ্লাইদুবাইয়ে পাইলটকে ছুরিকাঘাত, ইসরাইলে চাপের মুখে নেতানিয়াহ

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

আরও পড়ুন

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

রুশ ড্রোন হামলায় রোমানিয়ার পানিসীমায় জাহাজডুবি, নিহত ২

রুশ ড্রোন হামলায় রোমানিয়ার পানিসীমায় জাহাজডুবি, নিহত ২

বিমানের সেই ঘটনায় হামামি একাই ছিলেন? জানাল সিএনএন

বিমানের সেই ঘটনায় হামামি একাই ছিলেন? জানাল সিএনএন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম