Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:২৪ এএম

ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। ফাইল ছবি

Advertisement

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ ‍জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

কর্তৃপক্ষ জানায়, পূর্বনির্ধারিত চুক্তি ও প্রক্রিয়া অনুসরণ করে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।


এর আগে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান।  দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম