Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে ইরানের দুটি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

হরমুজে ইরানের দুটি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টাকালে ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।  এক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি। 

প্রতিবেদনে বলা হয়, মনে হচ্ছে ইরান আজ রাতে হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দুটি একমুখী হামলাকারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে কোন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বা এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন।

ট্রাম্প জানান, চুক্তিটি খুব শিগগিরই, সম্ভবত এই সপ্তাহের শেষেই স্বাক্ষরিত হতে পারে। 


তিনি আরও বলেন, ইউরোপে অনুষ্ঠিত এ সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ ঢাকায় পিটার হাস

হঠাৎ ঢাকায় পিটার হাস

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে অচেনা ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে অচেনা ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

আরও পড়ুন

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম