Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে বিশাল রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় বস্তুটি। ঘটনাটি ক্যামেরায় ধারণ করেছেন এক নারী। এ নিয়ে নতুন করে ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সারা জেন অসবর্ন জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় তিনি আকাশে রংধনু দেখতে পান। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরের গাছপালার ওপর কালো রঙের অদ্ভুত একটি বস্তু দেখতে পান তিনি। তার ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির দিকেই ছিল।

ওই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি সেখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রম পরিচালিত হয়।


অসবর্নের ভাষ্য অনুযায়ী, বস্তুটির নিচের দিকে ঝুলন্ত কয়েকটি অংশ ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। আকাশে স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি সেটিকে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

অসবর্ন বলেন, প্রথমে বস্তুটিকে দেখে তার মনে হয়েছিল সেটি হয়তো কোনো মশা। কিন্তু ফোনের পর্দার বাইরে তাকিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তিনি স্বামী পিটকে সেটি দেখান। পরে কয়েকটি ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন।

তিনি জানান, একই সময়ে দ্রুত কয়েকটি ছবি তুলেছিলেন। ফলে বস্তুটির বিভিন্ন অবস্থানের একাধিক স্থিরচিত্রও তার কাছে রয়েছে।

বস্তুটির রং কালো ও রুপালি ছিল বলে জানান অসবর্ন। তার পরিচিত ঘুড়িগুলোর মতো উজ্জ্বল রঙের ছিল না এটি। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে দাবি করেন তিনি। বস্তুটির নড়াচড়াও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে মিলছিল না বলে মনে হয়েছে তার।

ঘটনার পর অসবর্ন ও তার স্বামী আশপাশের একটি পার্কে যান। সেখানে কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না, তা খুঁজে দেখেন। কিন্তু কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখেননি তারা। পরে আর্টিক ভ্যালির দিকেও যান। প্রায় ৩০ মিনিট ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বস্তুটির কোনো সন্ধান পাননি।

অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে দূরত্বটি নিশ্চিত করা সম্ভব হয়নি। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখতে পেয়েছিলেন তারা। সেটির তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল।

তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় সেটি কতটা বড় ছিল, তা নির্ধারণ করা সম্ভব নয়। একইভাবে সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও বস্তুটির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এটি ঘুড়ি, ড্রোন কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু ছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ নেই।

অসবর্ন নিজেও ড্রোনজাতীয় কোনো যন্ত্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে বস্তুটির অস্বাভাবিক আকার ও চলাচল তাকে এখনো ভাবিয়ে তুলছে।

ঘটনার সময় আশপাশে অন্য কেউ বস্তুটি দেখেছেন কি না, তা খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শী পাননি বলে জানান তিনি। স্বামী পাশে থাকায় নিজের দেখা নিয়ে সন্দেহ হয়নি বলেও উল্লেখ করেন অসবর্ন।

তিনি বলেন, বস্তুটি সেখানে ছিল, আবার মুহূর্তেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

জেনসেন হুয়াংকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দাবি খোদ এনভিডিয়া কর্মীদের

জেনসেন হুয়াংকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দাবি খোদ এনভিডিয়া কর্মীদের

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

আরও পড়ুন

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম