Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

শরীরচর্চা তার কাছে বিরক্তিকর, ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দৌড়ানো একেবারেই পছন্দ নয়। অথচ নিজেই দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে অনেক পরিশ্রম করেন। বলছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। তার ব্যায়ামের সময় শুনলে অবাক হতে হয়! দিনে সর্বোচ্চ এক মিনিট, তাও ভাগ্য ভালো থাকলে। ৮০ বছর বয়সি এই প্রেসিডেন্টের খাবার, শরীরচর্চা, গলফ আর ওজন কমানোর ওষুধ নিয়ে আগ্রহ এখন আলোচনায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শারীরিক সক্ষমতা নিয়ে রসিকতা করে জানিয়েছেন,  তিনি শরীরচর্চার জন্য দিনে বড়জোর এক মিনিট সময় দেন। চলতি বছরেই হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্রীড়াবিদদের স্বাগত জানিয়ে জাতীয় শারীরিক সক্ষমতা ও ক্রীড়া মাস উদ্‌যাপনের একটি ঘোষণাপত্রে সই করেন তিনি। এ সময় নিজের ব্যায়ামের রুটিন নিয়ে মজার মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

অনুষ্ঠানের শুরুতে আগে থেকে তৈরি করা বক্তব্য পড়ে শোনাচ্ছিলেন ট্রাম্প। তবে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই লিখিত বক্তব্য থেকে সরে এসে নিজের মতো করে কথা বলতে শুরু করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমেরিকার ক্রীড়া ঐতিহ্য এবং শারীরিক সক্ষমতায় কৃতিত্ব অর্জনকারীদের উদ্‌যাপন করার জন্য আজ সত্যিই সুন্দর একটি দিন। এসব বিষয় উদ্‌যাপনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

এরপর নিজের শরীরচর্চার প্রসঙ্গ টেনে রসিকতা করে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনেক পরিশ্রম করি। প্রচুর ব্যায়াম করি—দিনে প্রায় এক মিনিট, ভাগ্য ভালো থাকলে সর্বোচ্চ এতটুকুই।’

তার এ মন্তব্যে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মৃদু হাসির সৃষ্টি হয়।

শরীরচর্চা একেবারেই পছন্দ নয়

ট্রাম্প যে নিয়মিত শরীরচর্চার ভক্ত নন, তা নতুন কিছু নয়। সর্বশেষ শারীরিক পরীক্ষায় তার ওজন ছিল ২২৪ পাউন্ড বা প্রায় ১০২ কেজি। উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। শরীরচর্চার প্রতি তার অনীহার বিষয়টি বিভিন্ন সময় সংবাদমাধ্যমেও উঠে এসেছে।

নববর্ষের দিন দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, প্রিয় গলফ খেলা ছাড়া অন্য কোনো শারীরিক কর্মকাণ্ডে তার তেমন আগ্রহ নেই।

শরীরচর্চা সম্পর্কে নিজের বিরক্তির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এটা পছন্দ করি না। বিষয়টি বিরক্তিকর। কিছু মানুষ ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে হাঁটেন কিংবা দৌড়ান। কিন্তু এটা আমার জন্য নয়।’


এদিকে ট্রাম্পের সহযোগীরা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পায়ের গোড়ালিতে ফোলা কমাতে তিনি ইদানীং কাজের টেবিল থেকে বেশি বেশি উঠে হাঁটাহাঁটি করছেন।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প দীর্ঘস্থায়ী শিরাগত অপ্রতুলতায় (ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি) ভুগছেন। এটি একটি সাধারণ শারীরিক সমস্যা। এ অবস্থায় পায়ের শিরাগুলো পর্যাপ্ত দক্ষতার সঙ্গে রক্ত হৃদ্‌যন্ত্রের দিকে ফিরিয়ে নিতে পারে না। ফলে পায়ে রক্ত জমে থাকা বা ফোলাভাব দেখা দিতে পারে।

গলফই ট্রাম্পের প্রধান শরীরচর্চা

শরীরচর্চার প্রতি অনীহা থাকলেও নিয়মিত কিছুটা শারীরিক পরিশ্রম করেন ট্রাম্প। তার সবচেয়ে পছন্দের খেলা গলফ। সাধারণত সপ্তাহান্তে গলফ কোর্সে সময় কাটান তিনি।

গলফের প্রতি তার আগ্রহ এতটাই বেশি যে, তিনি সেদিন গলফ খেলেছেন কি না, তা জানার জন্য আলাদা একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ওয়েবসাইটটির নাম ‘ডিড ট্রাম্প গলফ টুডে?’ অর্থাৎ ‘ট্রাম্প কি আজ গলফ খেলেছেন?’


ওয়েবসাইটটির হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে বর্তমান মেয়াদের প্রায় এক-চতুর্থাংশ সময় তিনি গলফ খেলেই কাটিয়েছেন।

গলফারদের দেখে মুগ্ধ ট্রাম্প

ওভাল অফিসে ঘোষণাপত্রে সই করার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলফ তারকা গ্যারি প্লেয়ার এবং দুইবারের ইউএস ওপেনজয়ী ব্রাইসন ডিশ্যাম্বো। ডিশ্যাম্বোর সুঠাম শরীর দেখে মুগ্ধ হন ট্রাম্প।

তার শারীরিক গঠন নিয়ে প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘শারীরিক সক্ষমতা নিয়ে তিনি (ডিশ্যাম্বো) ভীষণ সচেতন। তাকে দেখলেই বোঝা যায়। আমার তো মনে হয়, তিনি যদি একেবারেই শরীরচর্চা না করতেন, তারপরও তার শরীর এখনকার মতোই থাকত।’

পরে আবারও ডিশ্যাম্বোর শারীরিক গঠন নিয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় ওজন কমানোর ওষুধের প্রতি ইঙ্গিত করে মজা করেন তিনি। এসব ওষুধকে নিজের পছন্দের শব্দবন্ধ ‘ফ্যাট শট’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কখনো সেই ইনজেকশন নিয়েছ? সে বুঝতেই পারেনি আমি কী বলছি। বলল, কোন ইনজেকশন? তার শরীরে মেদ জমতে পারে। সে তার শরীর নিয়ে একজন বিজ্ঞানীর মতো। অসাধারণ একজন মানুষ এবং সত্যিকারের চ্যাম্পিয়ন।’

ওজন কমানোর ওষুধ নিয়ে ট্রাম্পের আগ্রহ

ওজন কমানোর ওষুধ নিয়ে ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। নিজের ঘনিষ্ঠ মহলের দুজনের ওজন কমানোর ওষুধ ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি। তাদের একজন হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং। অন্যজন একজন ধনকুবের বন্ধু, যার নাম এখনো প্রকাশ করেননি ট্রাম্প।


গত জানুয়ারিতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ওজন কমানোর এসব ইনজেকশন তার নিজেরও প্রয়োজন হতে পারে।

ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য জনপ্রিয় এসব ওষুধ কখনো ব্যবহার করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি ব্যবহার করিনি। তবে সম্ভবত আমার ব্যবহার করা উচিত।’

তথ্যসূত্র: ডেইলি বিস্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি

আরও পড়ুন

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম