Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

ছবি: সংগৃহীত

Advertisement

স্পেনে আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। বাড়িভাড়া বেড়ে যাওয়ায় দেশটির তরুণদের অনেকেই স্বাধীনভাবে বাসা ভাড়া নিতে পারছেন না। কেউ বাধ্য হয়ে মা-বাবার সঙ্গে থাকছেন, আবার কেউ ছোট ঘরে গাদাগাদি করে থেকেও গুনছেন মোটা অঙ্কের ভাড়া। বাড়ির মালিকদের ইচ্ছামতো ভাড়া বাড়ানো ও উচ্ছেদের আশঙ্কায় বাড়ছে ক্ষোভ।

এ পরিস্থিতিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন শহরে আবাসন সংকটের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো তরুণ। বুধবার (১১ নভেম্বর) দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠনগুলোর ডাকে সাধারণ ধর্মঘটেও অংশ নেন অনেকে। তাদের দাবির মধ্যে রয়েছে— ন্যায্য মজুরি, সাশ্রয়ী আবাসন এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ।


গত মাসে মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার দীর্ঘদিনের বাসা থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৭০ বছর ধরে ওই বাসায় বসবাস করছিলেন তিনি। বাড়ির করপোরেট মালিক ভাড়া এমন পর্যায়ে বাড়িয়ে দেন, যা তার পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। পরে জনরোষের মুখে বাড়ির মালিকেরা তাকে ফিরে আসার অনুমতি দিলেও যেদিন এ সিদ্ধান্ত হয়, সেদিনই হাসপাতালে মারা যান তিনি।

আবাসন সংকট মোকাবিলায় ভাড়াটিয়াদের সুরক্ষায় সরকার জরুরি ভিত্তিতে দুটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেছিল। তবে ডানপন্থি দলগুলোর বিরোধিতায় সেগুলো পাস হয়নি।

ব্যাংক অব স্পেনের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। আগামী বছর নাগাদ এ ঘাটতি ১০ লাখে পৌঁছাতে পারে।

মা-বাবার সঙ্গেই থাকতে হচ্ছে তরুণদের

বার্সেলোনার ২৪ বছর বয়সী তথ্য বিশ্লেষক হারিস জাভাইদ শরিফ এখনো মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ৪৪ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন। মাসে তার আয় প্রায় ১ হাজার ৯০০ ডলার। পরিবারের ভাড়া ৭৪৫ ডলার, যার অর্ধেক তাকে দিতে হয়।

স্বাধীনভাবে বাসা ভাড়া নেওয়ার সামর্থ্য না থাকায় পরিবারের সঙ্গেই থাকতে হচ্ছে তাকে। শরিফ জানান, করোনা মহামারির পর পাঁচ মাসের ভাড়া বকেয়া থাকায় তাদের আগের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। ওই সময় তার বাবা ও তিনি দুজনই কর্মহীন হয়ে পড়েন। প্রায় ১১ মাস কাজ না থাকায় দুই কক্ষের ছোট বাসায় থাকতে হয়েছিল তাদের।

আবাসন সংকটকে তরুণদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করেন, আগামী ১০ বছরেও তাদের পক্ষে নিজের বাড়ি কেনা সম্ভব হবে না।

ভাড়া বাড়ানোর আতঙ্ক

মাদ্রিদের ৩২ বছর বয়সী বিউ গার্সিয়া দে লা তোরে তার ভাইয়ের সঙ্গে ৭০ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন। তাদের মাসিক ভাড়া ১ হাজার ২২৯ ডলার। তার নিজের আয় ২ হাজার ৪০০ ডলার।

তিনি জানান, বাড়ির মালিক এখন তাদের কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার খরচও দিতে বলছেন, যদিও তার মতে, এ ব্যয় ভবনের বাসিন্দাদের সম্মিলিতভাবে বহন করার কথা। পাশাপাশি যেকোনো সময় ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া কিংবা বাসা থেকে বের করে দেওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।

মাদ্রিদের সমাজকর্মী ২৭ বছর বয়সী ইরাতশে গঞ্জালেজের অভিজ্ঞতাও একই রকম। তিনজনের সঙ্গে ৪৫ বর্গমিটারের একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন তিনি। মাসে আয় ১ হাজার ২০০ ডলার, যার মধ্যে ৪০০ ডলারই চলে যায় বাসাভাড়ায়। মাত্র এক বছরের চুক্তিতে বাসাটি নিয়েছেন তিনি। ফলে চুক্তির মেয়াদ শেষ হলে বাড়ির মালিক ভাড়া বাড়িয়ে দিতে পারেন কিংবা তাদের উচ্ছেদ করতে পারেন— এমন আশঙ্কা রয়েছে তার।

৩০ বছর বয়সেও ছাড়তে পারছেন না পারিবারিক বাসা

মাদ্রিদের শিক্ষক ৩২ বছর বয়সী ইগনাসিও রেদরাদো জানান, স্পেনে গড়ে ৩০ বছর বয়সে তরুণেরা মা-বাবার বাড়ি ছাড়েন। তিনি নিজেও ২৬ বছর বয়সে পরিবারের বাসা ছেড়ে আলাদা থাকতে পেরেছেন।

বর্তমানে চারজনের সঙ্গে ৬০ বর্গমিটারের একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন তিনি। মাসে তার আয় ২ হাজার ২৪৫ ডলার। বাসাভাড়া দিতে হয় ৩৩৭ ডলার। তার দাবি, তরুণদের আবাসন সমস্যা সমাধানে অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি এবং সামাজিক আবাসনের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

৫ বর্গমিটারের ঘরে ৫০০ ডলার ভাড়া

বার্সেলোনার ২৪ বছর বয়সী আর্তুরো লিওনের অভিজ্ঞতা সংকটের আরেকটি চিত্র তুলে ধরে। একটি বেসরকারি সংস্থায় কাজ করা এই তরুণ চারজনের সঙ্গে একটি ছোট ফ্ল্যাটে থাকেন। মাসে ভাড়া দেন ৫০৬ ডলার।

তার অভিযোগ, বাসার কোনো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি নেই। ঘরের বিভিন্ন জিনিস নষ্ট হলেও বাড়ির মালিক সেগুলো মেরামত করতে রাজি নন। এর মধ্যেই ভাড়া বাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

নিজের শোবার ঘরের আয়তন মাত্র ২ মিটার বাই ২ দশমিক ৬ মিটার। অর্থাৎ জায়গাটি প্রায় ৫ দশমিক ২ বর্গমিটার। এমন ছোট ঘরে থেকেও তাকে প্রতি মাসে ৫০৬ ডলার ভাড়া দিতে হচ্ছে।

আবাসন সংকটের প্রতিবাদে সাধারণ ধর্মঘটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে লিওন বলেন, তাদের বসবাসের পরিস্থিতিই ধর্মঘটে অংশ নেওয়ার যথেষ্ট কারণ।

আন্দোলনকারীদের দাবি, আবাসনকে শুধু ব্যবসা হিসেবে দেখার প্রবণতা বন্ধ করে সাধারণ মানুষের নাগালের মধ্যে বাসাভাড়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তি ও সামাজিক আবাসনের সুযোগ বাড়াতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

ক্ষমতা হারানোর শঙ্কায় স্পেনের প্রধানমন্ত্রী

ক্ষমতা হারানোর শঙ্কায় স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

আরও পড়ুন

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ,  নিহত ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম