Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১০ এএম

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

Advertisement

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক স্থগিত হয়েছে।  সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) দেশটির ‘বুর্গেনস্টক’ রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা হওয়ার কথা ছিল, তা আর অনুষ্ঠিত হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন।

এই বৈঠকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নের বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল।


তবে আলোচনার পরিকল্পনা এখনও চূড়ান্ত না হওয়ায় সফর ও বৈঠক—দুটিই আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলো পরে নতুন তথ্য জানাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। 


সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ডন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্স

২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্স

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে  শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

আরও পড়ুন

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

তিন সপ্তাহ পর হঠাৎ বাড়ল তেলের দাম

তিন সপ্তাহ পর হঠাৎ বাড়ল তেলের দাম

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

মরণোত্তর সম্মাননা পেলেন ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি নারী সাংবাদিক

মরণোত্তর সম্মাননা পেলেন ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি  নারী সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম