Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ন্যাটোর কোনো দেশের হামলার জবাব হবে ধ্বংসাত্মক: রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

ন্যাটোর কোনো দেশের হামলার জবাব হবে ধ্বংসাত্মক: রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

Advertisement

ন্যাটোভুক্ত কোনো দেশ যদি হামলা চালায়, তাহলে এর জবাব ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে  এ হুঁশিয়ারি দেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে, কোনো ন্যাটো রাষ্ট্র রাশিয়ার কোনো অঞ্চলের ওপর আগ্রাসন চালালে, যারা এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেবে তাদের জন্য আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী।’


তিনি আরও বলেন, ‘পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না। তাদের বোঝা উচিত যে এই ধরনের বিবৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইউরোপকে কোন দিকে ঠেলে দিচ্ছে।’


এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও পুরো অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম