Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে যা বললেন কিয়ার স্টারমার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে যা বললেন কিয়ার স্টারমার

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন স্টারমার। সংগৃহীত ছবি

Advertisement

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও পদত্যাগ করছেন। সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণায় স্টারমার বলেন, দুই বছর আগে এই সড়ক বেয়ে হেঁটে আসা ছিল আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। একটি নতুন লেবার সরকার। ১৪ বছরের মধ্যে প্রথমবার। বহু বছরের হতাশা ও নিরাশার পর আমাদের দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

এখন তাকে ছেড়ে দিতে হচ্ছে পদ। স্টারমার জানিয়েছেন, দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, লেবার পার্টির সংসদীয় সদস্যরা মনে করেন আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন এবং তিনি সেই সিদ্ধান্ত সসম্মানে মেনে নিয়েছেন।

স্টারমার বলেন, ছয় বছর আগে তিনি রাজনৈতিক, আর্থিক ও নৈতিক সংকটে থাকা লেবার পার্টির দায়িত্ব নিয়েছিলেন। এরপর দলকে পুনর্গঠন করে ১৪ বছর পর আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে সক্ষম হন।

বিদায়ী বক্তব্যে তিনি তার সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমানো, শ্রমিক ও ভাড়াটিয়াদের অধিকার সম্প্রসারণ, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে নেওয়া পদক্ষেপ।

তিনি জানান, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিদ্বন্দ্বিতা হলে গ্রীষ্মকালীন বিরতির আগেই নির্বাচন সম্পন্ন হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন।

স্টারমার তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, তিনি এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবেন, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও ন্যায়সংগত অবস্থানে রয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি স্ত্রী ভিক ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজনীতি থেকে সরে যাওয়ার পর তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।

পদত্যাগ করলেও নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন স্টারমার। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের দায়িত্ব নেবেন নতুন প্রধানমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

যুক্তরাজ্যে ভিসানীতি পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

যুক্তরাজ্যে ভিসানীতি পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় নতুন শর্ত, বাড়ল টাকার চাপ

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় নতুন শর্ত, বাড়ল টাকার চাপ

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম