Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত

মলার শিকার জাহাজটির নাম ‘এভার লাভলি’, যা সিঙ্গাপুরের পতাকাবাহী। ফাইল ছবি

Advertisement

হরমুজ প্রণালির কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলে সহায়তার জন্য চালু করা জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) বিশেষ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  এতে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ব্রিটিশ নৌবাহিনীর নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে।  এর কয়েক ঘণ্টা আগেই তেহরান সতর্ক করে বলেছিল, ইরানের অনুমোদিত পথের বাইরে চলাচল করলে জাহাজগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না।

বার্তা সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, জাহাজটিতে ইরান হামলা চালিয়েছে।  অন্যদিকে ইরানের তথাকথিত গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজ নিরাপদে পার হবে—এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।


চারটি সূত্রের বরাতে জানা গেছে, হামলার শিকার জাহাজটির নাম ‘এভার লাভলি’, যা সিঙ্গাপুরের পতাকাবাহী।  নিরাপত্তা সূত্রের ধারণা, ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখার চুক্তি না মানে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে।

সাময়িকভাবে বন্ধ আইএমওর উদ্ধার কার্যক্রম

যুদ্ধ শুরুর পর কয়েক মাস ধরে হরমুজ প্রণালিতে আটকে পড়া শত শত জাহাজ ও হাজারো নাবিককে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছিল আইএমও। তবে নতুন হামলার পর সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য কর্মসূচিটি আপাতত স্থগিত রাখা হয়েছে।


আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, ‘আমাদের সরিয়ে নেওয়ার তালিকায় থাকা জাহাজ এবং ওই অঞ্চলের অন্য জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত রয়েছে কি না, তা যাচাই করতেই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

সংস্থাটি আরও জানায়, হামলার শিকার জাহাজটি তাদের সরিয়ে নেওয়ার কর্মসূচির অংশ ছিল না।

তথ্যসূত্র: আল আরাবিয়া 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

বিশ্বে বছরে অপচয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি কোন দেশে?

আল-জাজিরার প্রতিবেদন বিশ্বে বছরে অপচয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি কোন দেশে?

আরও পড়ুন

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম