Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল-লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক: সাবেক মার্কিন কূটনীতিক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫২ পিএম

ইসরাইল-লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক: সাবেক মার্কিন কূটনীতিক

প্রতীকী ছবি

Advertisement

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া সাম্প্রতিক ফ্রেমওয়ার্ক চুক্তিটি ইসরাইলিদের জন্য সুবিধাজনক হলেও লেবাননের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

নাবিল খুরি বলেন, চূড়ান্ত বিচারে আমি মনে করি না এই চুক্তি কোনো শান্তি বয়ে আনবে। বরং এটি একটি অন্তহীন লড়াইয়ের ফর্মুলা। দীর্ঘমেয়াদে এটি এমনকি ইসরাইলের জন্যও মঙ্গলজনক নয়, যদিও বর্তমান পরিস্থিতিতে তারা ভাবছে যে তাদের পাল্লাই ভারী। তবে এই চুক্তির ফলে ইসরাইলি সেনাদের ওপর থেকে যুদ্ধের চাপ কমবে এবং তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।

চুক্তির অভ্যন্তরীণ সমীকরণ বিশ্লেষণ করে সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন, মূলত এই চুক্তির মাধ্যমে এমন কিছু দাবি করা হয়েছে যার অর্থ দাঁড়ায়—ইসরাইলি সেনারা যে কাজ করতে পারেনি বা করতে গিয়ে যাদের বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে, সেই কাজটি এখন লেবাননের সশস্ত্র বাহিনীকে করতে হবে। তারা মূলত লেবানন সেনাবাহিনীকে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাইছে।

তিনি আরও যোগ করেন, লেবাননজুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সেনাবাহিনী অভিযান চালাবে—চুক্তিতে তাদের কাছ থেকে ঠিক এই জিনিসটিই দাবি করা হচ্ছে, যেখানে ইসরাইল কেবল আকাশপথ থেকে সহায়তা দেবে। আর যদি সত্যিই এমনটা ঘটে, তবে তা নিশ্চিতভাবেই ইসরাইলের জন্য বড় ধরণের কৌশলগত সুবিধা এনে দেবে।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম