Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে যে সতর্কবার্তা দিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:০০ এএম

সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে যে সতর্কবার্তা দিল ইরান

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’।

তিনি এক্স-এ লিখেছেন, ‘আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।’

ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে মার্কিন হামলার পর মোহসেন রেজাই এই মন্তব্য করেন।

‘সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে,’ রেজাই আরও বলেন।

এর আগে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির ‘মূর্খতাপূর্ণ লঙ্ঘনের’ জন্য অভিযুক্ত করেন। এরপর মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। ওই হামলার ফলে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেয়ার একটি পরিকল্পিত অভিযান স্থগিত হয়ে যায়।

এদিকে, তেহরান বলেছে, পারস্য উপসাগরের জলপথ দিয়ে অননুমোদিত পথে যাতায়াত করার কারণে পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন হামলার পর, ইরান পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং বলেছে যে, তারা মার্কিন বাহিনীর সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

কমান্ডারের সিদ্ধান্তে কুয়েতে ভয়াবহ বিপদে পড়েছিল মার্কিন সেনারা

কমান্ডারের সিদ্ধান্তে কুয়েতে ভয়াবহ বিপদে পড়েছিল মার্কিন সেনারা

যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর

যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর

ইরান সংকট সমাধানের জন্য যে পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প

ইরান সংকট সমাধানের জন্য যে পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম