Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আলী খামেনির শেষ বিদায়ে ইরানে ঐক্যের ডাক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

আলী খামেনির শেষ বিদায়ে ইরানে ঐক্যের ডাক

ছবি: সংগৃহীত

Advertisement

বর্তমানের চলমান অর্থনৈতিক সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক হামলার মুখে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান ইরানি জনগণকে আবারও এক সুতোয় বাঁধতে সাহায্য করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

রাজধানী তেহরানের পাশাপাশি দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও এই শোকানুষ্ঠানে অংশ নিতে লাখ লাখ মানুষের ঢল নামবে বলে আশা করছে দেশটির প্রশাসন।

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এই অনুষ্ঠানকে ইরানের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে এক বড় বার্তা হিসেবে অভিহিত করেছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের দুটি সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষার মূল রূপকার ছিলেন যিনি, আজ তাকে এই বিশাল ও অভূতপূর্ব বিদায় জানানো হচ্ছে।

আসলানি আরও উল্লেখ করেন, এমন এক সময়ে এই জানাজা অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশের ওপর যুদ্ধের কালো ছায়াও বিরাজ করছে। এমন কঠিন পরিস্থিতিতে এই স্মরণসভা ও শোকের আবহ পুরো দেশকে অভ্যন্তরীণভাবে ‘আরও একবার ঐক্যবদ্ধ’ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

ইসরাইলি নেতা ইয়ার গোলান আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

২৯৬ শিক্ষার্থী নিহতের পর ছাত্রদের প্রতি যে আহ্বান খামেনির

২৯৬ শিক্ষার্থী নিহতের পর ছাত্রদের প্রতি যে আহ্বান খামেনির

খামেনি হত্যার ‘প্রতিশোধের তালিকায়’ ট্রাম্পসহ ১৩ নেতা

খামেনি হত্যার ‘প্রতিশোধের তালিকায়’ ট্রাম্পসহ ১৩ নেতা

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

আরও পড়ুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম