Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খামেনির জানাজায় হামাস, হিজবুল্লাহ ও হুথি নেতারা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৭ এএম

খামেনির জানাজায় হামাস, হিজবুল্লাহ ও হুথি নেতারা

Advertisement

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত এ শোক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর ফ্রান্স ২৪-এর।

ইরান দীর্ঘদিন ধরে হামাস, হিজবুল্লাহ এবং হুথি আন্দোলনসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তেহরান এসব মিত্র শক্তিকে ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষ হিসেবে অভিহিত করে।

অনুষ্ঠানে হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশ। অন্যদিকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারবিশ। এছাড়া হামাসের আরেক নেতা বাসেম নাইমও উপস্থিত ছিলেন।

হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ২০২৪ সালে তেহরানে এক হামলায় নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি ওই হামলার শিকার হন বলে জানা যায়।

এছাড়া ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর নেতা জিয়াদ আল-নাখালা এবং হুথি আন্দোলনের শীর্ষ নেতা ধাইফ আল্লাহ আল-শামিও অনুষ্ঠানে অংশ নেন।

শোক অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বিদেশি কূটনীতিক ও কর্মকর্তারা শুক্রবার থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির মরদেহ তেহরান থেকে কুম শহরে নেওয়া হবে, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত ইরানের মাশহাদে দাফন করা হবে। আগামী কয়েকদিন ধরে দেশজুড়ে বড় ধরনের শোক মিছিলের আয়োজন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম