Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায় ঘিরে ইরাকের ১০ প্রদেশে সরকারি ছুটি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ এএম

খামেনির শেষ বিদায় ঘিরে ইরাকের ১০ প্রদেশে সরকারি ছুটি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন একজন। ছবি: সংগৃহীত

Advertisement

ইরাকের ১০টি প্রদেশ আগামী বুধবার (৮ জুলাই) সব সরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ইরাকের পবিত্র নাজাফ ও কারবালা প্রদেশে অনুষ্ঠিত হবে।

যেসব প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— বাগদাদ, নাজাফ, কারবালা, বাবিল, ধি কার, বসরা, মাইসান, ওয়াসিত, মুথান্না এবং দিওয়ানিয়া।

কারবালা প্রাদেশিক কাউন্সিলের প্রধান কাসেম আলী আল-ইয়াসারি বলেন, ‘শহীদ আয়াতুল্লাহ খামেনির মরদেহ গ্রহণের জন্য প্রদেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’


এর আগে নাজাফ প্রদেশের আচার-অনুষ্ঠান ও মিলিয়ন তীর্থযাত্রা বিভাগের পরিচালক হায়দার কাবুন জানান, এ অনুষ্ঠানে অংশ নিতে ৬০টিরও বেশি মাওকিব (তীর্থযাত্রীদের সেবাদানকারী স্বেচ্ছাসেবী কাফেলা) নিবন্ধন করেছে।

এদিকে, ইরাকের বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায় বুধবার নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে।


আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, ইসলামী বিপ্লবের নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

আরও পড়ুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

বামেরা বাংলাদেশে যাক: দিলীপ ঘোষ

বামেরা বাংলাদেশে যাক: দিলীপ ঘোষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম