Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘কাছে ঘেঁষার নিষেধাজ্ঞা প্রয়োজন’— মেলোনিকে ট্রাম্পের খোঁচা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

‘কাছে ঘেঁষার নিষেধাজ্ঞা প্রয়োজন’— মেলোনিকে ট্রাম্পের খোঁচা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংগৃহীত ছবি

Advertisement

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নিজের দ্বন্দ্বকে আরও উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি অদ্ভুত মিম শেয়ার করে ট্রাম্প বুঝিয়েছেন যে, ইতালির প্রধানমন্ত্রী তাকে নিয়ে মেতে আছেন! নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ ৮০ বছর বয়সি ট্রাম্প মেলোনির সঙ্গে নিজের একটি এডিট করা ছবি পোস্ট করে দাবি করেন, মেলোনির বিরুদ্ধে তার একটি ‘রেস্ট্রেইনিং অর্ডার’ (কাছে ঘেঁষায় আইনি নিষেধাজ্ঞা) জারি করা প্রয়োজন।

ওই ছবিতে দেখা যায়, ৪৯ বছর বয়সি মেলোনি হাসিমুখে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। এর মাধ্যমে মূলত এটাই বোঝানো হয়েছে যে, ডানপন্থি এই ইতালিয় নেতা ট্রাম্পের প্রতি দুর্বল।

ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেন, ‘রেস্ট্রেইনিং অর্ডার দরকার’। 

রোববার (৫ জুলাই) ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা একাধিক পোস্টের একটি ছিল এটি। এদিন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার একটি ভুয়া ছবিও পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায়, গ্রাফিতি আঁকা একটি এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে তারা হাত নাড়ছেন।

তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ঠিক আগে এই পোস্ট করলেন ট্রাম্প। ওই সম্মেলনে জোটের অন্যান্য নেতার পাশাপাশি ট্রাম্প ও মেলোনির দেখা হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প-মেলোনি দ্বন্দ্ব

গত সপ্তাহে বিশ্বের এই দুই নেতার দ্বন্দ্বের সূত্রপাত হয়। ট্রাম্প দাবি করেছিলেন, সম্প্রতি জি-সেভেন সম্মেলনে তার সঙ্গে একটি ছবি তোলার জন্য মেলোনি ‘বারবার’ অনুরোধ করেছিলেন। এমনকি ছবি তোলার জন্য মেলোনি রীতিমতো আকুতি জানিয়েছিলেন বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

সে সময় ইউরোপের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, জ্বালানি ও অভিবাসন ইস্যুতে ইউরোপিয়ানরা সব ভুল করছে। তারা যদি এসব সমস্যার সমাধান না করে, তবে ইউরোপ আর কখনোই আগের মতো থাকবে না।

ট্রাম্পের এই মন্তব্যের পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন। অন্যদিকে ট্রাম্পের দাবিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ আখ্যা দিয়ে মেলোনি বলেন, ‘ইতালি ও আমি কখনোই কারও কাছে ভিক্ষা চাই না।’

ইতালির সংবাদ সংস্থা আডনক্রনসের প্রতিবেদনে বলা হয়, ইতালীয় সংবাদমাধ্যম ‘রেতে ৪’-কে দেওয়া সাক্ষাৎকারে মেলোনি বলেছেন, ‘আমি আজ আমেরিকাবিরোধী নই; আর গতকাল আমি কারও কাছে হাঁটু গেড়েও বসিনি। আমি এমন একজন মানুষ, যিনি বিশ্বাস করেন যে পশ্চিমারা ঐক্যবদ্ধ থাকলে বেশি শক্তিশালী। আর ইতালি একটি ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বে আরও বেশি শক্তিশালী—এই বিশ্বাস থেকেই আমি কাজ করেছি এবং করে যাচ্ছি। তবে এর পাশাপাশি দৃঢ় সম্পর্কগুলো স্পষ্টবাদিতার ওপরও নির্ভরশীল, আর আমি একজন স্পষ্টভাষী মানুষ।’

মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সহায়তা করতে ইতালি অনীহা প্রকাশের পর থেকেই ডানপন্থী এই দুই নেতার সম্পর্কের অবনতি ঘটে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির হিসাব

আল জাজিরার এক্সপ্লেইনার ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির হিসাব

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম